ঐ দেখা যায় তাল গাছ
ঐ আমাগের গাঁ,
ঐ খানেতে বাস করে
কানা বগীর ছা।
ও বগী তুই খাস কী?
পানতা ভাত চাস কি?
পানতা আমি খাই না
পুঁটি পাছ পাই না
একটা যদি পাই
অমনি ধরে গাপুস গুপুস খাই।
এই কবিতাটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।