চিন্টু
অ্যাপে পড়ুন
কবিতা

পালকির গান

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

পালকি চলে!
পালকি চলে!
গগন তলে
আগুন জ্বলে!

স্তব্ধ গাঁয়ে
আদুল গায়ে
যাচ্ছে কারা
রৌদ্রে সারা!

ময়রা মুদি
চক্ষু মুদি,
পাটায় বসে
ঢুলছে কষে!
দুধের চাঁছি
শুষছে মাছি,-
উড়ছে কতক
ভনভনিয়ে।-
আসছে কারা
হনহনিয়ে?

হাটের শেষে
রুক্ষ বেশে
ঠিক দুপুরে
ধায় হাটুরে!

কুকুরগুলো
শুঁকছে ধুলো,-
ধুঁকছে কেহ
ক্লান্ত দেহ।

গঙ্গা ফড়িং
লাফিয়ে চলে;
বাঁধের দিকে
সূর্য ঢলে।

পালকি চলে রে!
অঙ্গ ঢলে রে!
আর দেরি কত?
আরও কত দূর?

(সংক্ষেপিত)

এই কবিতাটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই