আপনারে বড় বলে,
বড় সে নয়,
লোকে যারে বড় বলে,
বড় সে হয়।
বড় হওয়া সংসারেতে
কঠিন ব্যাপার,
সংসারে সে বড় হয়,
বড় গুণ যার।
গুণেতে হইলে বড়,
বড় বলে সবে,
বড় যদি হতে চাও,
ছোট হও তবে।
এই কবিতাটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
আপনারে বড় বলে,
বড় সে নয়,
লোকে যারে বড় বলে,
বড় সে হয়।
বড় হওয়া সংসারেতে
কঠিন ব্যাপার,
সংসারে সে বড় হয়,
বড় গুণ যার।
গুণেতে হইলে বড়,
বড় বলে সবে,
বড় যদি হতে চাও,
ছোট হও তবে।