বাবা-মা তোমাকে জুতা পরতে বললে তুমি কী করবে? সম্ভাব্য উত্তর ১: প্রথমে আমি জুতা বের করব, এরপর নিজে নিজে পরব। সম্ভাব্য উত্তর ২: প্রয়োজনে আমি জুতা বের করতে কারো সাহায্য নিব। সম্ভাব্য উত্তর ৩: আমি সোজা করে, ঠিক পায়ে জুতা পরার চেষ্টা করব। সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ মনে করো, তোমার বন্ধু এমন একটি বিষয়ে নিজেকে নিয়ে গর্বিত যেইটা তুমি মোটেও পছন্দ করো না, এক্ষেত্রে তুমি কীভাবে তোমার প্রতিক্রিয়া জানাবে? (যেমন: তোমার বন্ধু ক্রিকেট খেলায় একটা ভালো স্কোর করেছে কিন্তু তুমি ক্রিকেট খেলা একদমই পছন্দ করো না।) মনে করো, তুমি এমন একজন বন্ধুর সাথে খেলা করছো যে অন্য ভাষায় কথা বলে। এক্ষেত্রে তুমি কীভাবে তার সাথে কথা বলবে? তোমার শারীরিক সক্ষমতায় পরিবর্তন আসলে তুমি কীভাবে সেই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেবে? কীভাবে তুমি তোমার এলাকার মাঠ পরিষ্কার করবে?