চিন্টু
অ্যাপে পড়ুন
ঈসপের গল্প

ভাগ্যের বশে দুর্গতি

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

একটি লোক সুদীর্ঘ ভ্রমণে খুবই ক্লান্ত হয়ে পড়ল। পথ-পার্শ্বে এক কুয়োর ধারে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল।

ঘুমের ঘোরে গড়াতে গড়াতে সেই কুয়োয় যখন সে পড় পড় তখন ভাগ্যদেবী এসে তাকে জাগিয়ে দিয়ে বললেন-

“এখনই কুয়োয় পড়ে যাচ্ছিলে, পড়লে নিজের দোষ না দেখে আমায় দোষ দিতে। বলতে ভাগ্যের দোষেই তো তোমায় কুয়োয় পড়তে হল। বোকার মত কেউ কি কুয়োর পাশে ঘুমোয়?”

উপদেশ: মানুষের স্বভাব হল নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো।

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই