চিন্টু
অ্যাপে পড়ুন
ঈসপের গল্প

ভাবিয়া করিও কাজ

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

এক যে ছিল রাখাল। রাখালের একবার একটা বাছুর হারিয়ে গেল। বাছুরটাকে কোথাও খুঁজে খুঁজে পাওয়া গেল না। অবশেষে বাধ্য হয়ে রাখাল দেবতা জিউসের কাছে মানত করল। 

“হে ঠাকুর! আমার বাছুর যে চুরি করেছে তাকে যদি পাই তাহলে তোমার কাছে একটা পাঁঠা বলি দেব।”

একটু পরেই রাখাল দেখতে পেল বনের ভিতর একটা সিংহ তার বাছুরটা মেরে খাচ্ছে! সঙ্গে সঙ্গে রাখাল তার দুই হাত আকাশের দিকে তুলে বলে উঠল-

“দোহাই প্রভু জিউস, আমার বাছুর চোর ধরবো বলে, আগে তোমার কাছে একটা পাঁঠা মানত করেছিলাম। সে চোরের দেখা মিলল আমার, এবার তুমি আমার বাছুরকে ঐ চোরের থাবা থেকে বাঁচাও। তোমার বেদীতে আমি একটা ষাঁড় বলি দেব।”

উপদেশ: ভেবেচিন্তে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়।

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই