চিন্টু
অ্যাপে পড়ুন
কবিতা

মোদের বাংলা ভাষা

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

মোদের দেশের সরল মানুষ
কামার কুমার জেলে চাষা
তাদের তরে সহজ হবে
মোদের বাংলা ভাষা।

বিদেশ হতে বিজাতীয়
নানান কথার ছড়াছড়ি
আর কতকাল দেশের মানুষ
থাকবে বল সহ্য করি।

যারা আছেন সামনে আজও
গুনী, জ্ঞানী, মনীষীরা
আমার দেশের সব মানুষের
এই বেদন বুঝুন তারা।

ভাষার তরে প্রাণ দিল যে
কত মায়ের কোলের ছেলে
তাদের রক্ত-পিছল পথে
এবার যেন মুক্তি মেলে।
সহজ সরল বাংলা ভাষা
সব মানুষের মিটাক আশা।

এই কবিতাটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই