চিন্টু
অ্যাপে পড়ুন
কবিতা

সংকল্প

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

থাকব না কো বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে, – 
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে। 
দেশ হতে দেশ দেশান্তরে 
ছুটছে তারা কেমন করে, 
কিসের নেশায় কেমন করে
মরছে যে বীর লাখে লাখে, 
কিসের আশায় করছে তারা
বরণ মরণ-যন্ত্রণাকে।।
হাউই চড়ে চায় যেতে কে
চন্দ্রলোকের অচিন্‌পুরে; 
শুনবো আমি, ইঙ্গিত কোন্‌
মঙ্গল হতে আসছে উড়ে।।
পাতাল ফেড়ে নামব নিচে
উঠব আবার আকাশ ফুঁড়ে;
বিশ্ব-জগৎ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।।

(সংক্ষেপিত)

এই কবিতাটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই