চিন্টু
অ্যাপে পড়ুন
কবিতা

কাঠ বিড়ালী

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

কাঠ বিড়ালী! কাঠ বিড়ালী!
পেয়ারা তুমি খাও?
গুড়-মুড়ি খাও?
দুধ-ভাত খাও?
বাতাবি-নেবু? লাউ?
বিড়াল ছানা? কুকুর ছানা? তাও?
ছোঁচা তুমি! তোমার সাথে আড়ি
আমার! যাও।

এই কবিতাটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই