চিন্টু
অ্যাপে পড়ুন
কবিতা

ঘুড়ি

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

ঘুড়িরা উড়িছে বন মাথায়
হলদে সবুজে মন মাতায়
গৌধূলির ঝিকিমিকি আলোয়
লাল সাদা আর নীল কালোয়
ঘুড়িরা উড়িছে হালকা বায়।

ঘুড়িরা উড়িছে হালকা বায়,
একটু বাড়িলে টান সুতায়,
আকাশে ঘুড়িরা হোঁচট খায়
সামলে তখন রাখা যে দায়
উঠিছে নামিছে টালমাটাল

ভারি যে কঠিন ঘুড়ির চাল,
সাধ্যি কি চিল পায় নাগাল।
প্যাঁচ লেগে ঘুড়ি কেটে পালায়
আকাশের কোথা কোন কোনায়
ঘুড়িরা পড়েছে হাতেতে কার,
খবর রেখেছে কেউ কি তার?

এই কবিতাটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই