চিন্টু
অ্যাপে পড়ুন
কবিতা

পরিচয় (চৈতালি)

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

একদিন দেখিলাম উলঙ্গ সে ছেলে
ধুলি-‘পরে বসে আছে পা-দুখানি মেলে।
ঘাটে বসে মাটি ঢেলা লইয়া কুড়ায়ে
দিদি মাজিতেছে ঘটী ঘুরায়ে ঘুরায়ে।
অদূরে কোমললোম ছাগবৎস ধীরে
চরিয়া ফিরিতেছিল নদী-তীরে-তীরে।
সহসা সে কাছে আসি থাকিয়া থাকিয়া
বালকের মুখ চেয়ে উঠিল ডাকিয়া।
বালক চমকি কাঁপি কেঁদে ওঠে ত্রাসে,
দিদি ঘাটে ঘটী ফেলে ছুটে চলে আসে।
এক কক্ষে ভাই লয়ে অন্য কক্ষে ছাগ
দুজনেরে বাঁটি দিল সমান সোহাগ!
পশুশিশু, নরশিশু–দিদি মাঝে প’ড়ে
দোঁহারে বাঁধিয়া দিল পরিচয়ডোরে।

এই কবিতাটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই