মজার দেশ

এক যে আছে মজার দেশ,
সব রকমে ভালো,
রাত্রিতে বেজায় রোদ
দিনে চাঁদের আলো;
আকাশ সেথা সবুজ বরণ,
গাছের পাতা নীল;
ডাঙায় চরে রুই কাতলা
জলের মাঝে চিল।