মনে করো, গ্রুপ প্রজেক্টে তোমার গ্রুপের একজন সদস্য কোনো পরিশ্রম না করেই স্বীকৃতি চাচ্ছে। এক্ষেত্রে তুমি কী করবে?
সম্ভাব্য উত্তর ১: আমি আলাদাভাবে তার সাথে কথা বলব এবং বুঝাব যে, গ্রুপ প্রজেক্টে স্বীকৃতি পেতে হলে সকলকে সমানভাবে কাজ করতে হয়।
সম্ভাব্য উত্তর ২: গ্রুপের সকলের সাথে ব্যাপারটি আলোচনা করে একটি সিদ্ধান্তে আসব।
সম্ভাব্য উত্তর ৩: আমি শিক্ষককে বিষয়টি জানাব এবং তার কাছে একটি ন্যায্য সিদ্ধান্ত চাইব।