মনে করো, তুমি অন্য শহরে শিফট হচ্ছো তাই তোমার বেস্ট ফ্রেন্ড-এর খুব মন খারাপ। তুমি কীভাবে তার মন ভালো করবে?
সম্ভাব্য উত্তর ১: শহর ছেড়ে যাওয়ার আগে আমি আমার বন্ধুর সাথে বেশি বেশি সময় কাটাব।
সম্ভাব্য উত্তর ২: ফোন, টেক্সট এবং ভিডিও কলের মাধ্যমে আমি আমার বন্ধুর সাথে নিয়মিত যোগাযোগ করার প্রমিস করব।
সম্ভাব্য উত্তর ৩: আমি তাকে আশ্বস্ত করব, আমি অন্য শহরে চলে গেলেও আমাদের বন্ধুত্ব একই থাকবে।