মনে করো, তুমি একটি নতুন খেলনা উপহার পেয়েছো। এক্ষেত্রে তুমি কীভাবে তোমার আনন্দ প্রকাশ করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি মিষ্টি করে হাসবো এবং যে আমাকে খেলনাটি উপহার দিয়েছে তাকে ধন্যবাদ দিবো।

সম্ভাব্য উত্তর ২: আমি নতুন খেলনাটি জড়িয়ে ধরবো এবং পরিবারের সকলকে খেলনাটি দেখাবো।

সম্ভাব্য উত্তর ৩: আমি নতুন খেলনাটি নিয়ে খেলবো এবং বন্ধুদের কাছে খেলনাটি নিয়ে গল্প করবো।