মনে করো, তুমি কোনোভাবেই সোশ্যাল মিডিয়া আসক্তি কাটাতে পারছো না, তাই তোমার অনেক দুশ্চিন্তা হচ্ছে। এক্ষেত্রে তুমি কীভাবে তোমার দুশ্চিন্তা দূর করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করব এবং শুধুমাত্র সেই সময়ে প্রযুক্তি ব্যবহার করব।

সম্ভাব্য উত্তর ২: আমি অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রাখব, যেমন: শখ (hobby), বন্ধুদের সাথে খেলাধুলা করা, বই পড়া ইত্যাদি।

সম্ভাব্য উত্তর ৩: আমি বড়দের সাথে আমার অনুভূতি শেয়ার করব।