মনে করো, তুমি মাঠে গিয়ে দেখলে তোমার বন্ধুরা খেলা শুরু করে দিয়েছে। এক্ষেত্রে তুমি কীভাবে তোমার আবেগ নিয়ন্ত্রণ করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করব যে, আমি এখন খেলায় যোগ দিতে পারব কি না।

সম্ভাব্য উত্তর ২: আমি তাদের খেলা দেখে খেলার নিয়ম শিখে নিব এবং পরবর্তী রাউন্ডে আমি তাদের সাথে যোগ দিব।

সম্ভাব্য উত্তর ৩: আমি বিরতি পর্যন্ত অপেক্ষা করব এবং বিরতির সময় আমার বন্ধুদের জিজ্ঞেস করব যে, আমি খেলায় যোগ দিতে পারি কি না।