মনে করো, তোমার বন্ধু খুব কান্নাকাটি করছে এবং সে কারো সাথে কথা বলতে চাচ্ছে না। এক্ষেত্রে তুমি কী করবে?
সম্ভাব্য উত্তর ১: আমার বন্ধু যেনো একা অনুভব না করে তাই আমি তার পাশে চুপচাপ বসে থাকব।
সম্ভাব্য উত্তর ২: বন্ধুর মন ভালো করার জন্য আমি তাকে জড়িয়ে ধরব।
সম্ভাব্য উত্তর ৩: আমি একজন শিক্ষক অথবা বাসার বড় কাউকে বিষয়টি জানাব যেনো তারা আমার বন্ধুকে সাহায্য করতে পারে।