মনে করো, তোমার ভাই / বোন তোমার সাথে খেলতে চাচ্ছে কিন্তু তোমার পড়া এখনো শেষ হয়নি। এক্ষেত্রে তুমি কী করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি তাকে বুঝিয়ে বলব, আমাকে আগে পড়া শেষ করতে হবে এবং পড়া শেষ করে আমি তার সাথে খেলব।

সম্ভাব্য উত্তর ২: আমি তাকে জিজ্ঞেস করব যে, সে কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে কি না।

সম্ভাব্য উত্তর ৩: আমার ভাই / বোন যদি পড়া শেষ করতে আমাকে সাহায্য করতে পারে তাহলে আমি তার সাহায্য নিব এবং দ্রুত পড়া শেষ করে তার সাথে খেলব।