মনে করো, পরীক্ষায় কেউ তোমার থেকে ভালো করেছে তাই তোমার মন খারাপ লাগছে। এক্ষেত্রে তুমি কীভাবে তোমার আবেগ নিয়ন্ত্রণ করবে?
সম্ভাব্য উত্তর ১: আমি তাকে অভিনন্দন জানাব এবং তার কাছ থেকে পড়াশোনার কিছু টিপস নিব।
সম্ভাব্য উত্তর ২: আমি নিজেকে মনে করিয়ে দিব, “আমাদের সকলের কোনো না কোনো দক্ষতা আছে। সেই দক্ষতা কাজে লাগিয়ে এবং পরিশ্রম করে আমিও পরীক্ষায় ভালো করতে পারব।”
সম্ভাব্য উত্তর ৩: আমি তার সাফল্যকে আমার অনুপ্রেরণা হিসেবে নিব এবং পরবর্তী পরীক্ষায় আমি ভালো করার চেষ্টা করব।