মনে করো, বাহিরে জোরে কোনো শব্দ হলো। চিৎকার না করে কীভাবে তুমি তোমার বাবা-মা / শিক্ষককে বিষয়টি জানাবে?

সম্ভাব্য উত্তর ১: আমি ধীরস্থিরভাবে তাদেরকে জিজ্ঞেস করব, “শব্দটা কীসের ছিল?”

সম্ভাব্য উত্তর ২: তারা ফ্রি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারা ফ্রি হলে জিজ্ঞেস করব, “তুমি কি জোরে কোনো শব্দ শুনলে?”

সম্ভাব্য উত্তর ৩: আমি বলব, “তুমি কি বলতে পারবে, এটা কীসের শব্দ ছিল?”