আমার বাংলা তোমার বাংলা
সোনার বাংলাদেশ –
সবুজ সোনালি ফিরোজা রুপালি
রূপেই নেই তো শেষ।
আমি তো মরেছি যতবার যায় মরা,
নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া।
এদেশ আমার এদেশ তোমার
সবিশেষ মুজিবের,
হয়ত অধিক মুক্তিপাগল
সহস্র শহিদের।
এই কবিতাটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।