হযরত ইদরীস (আলাইহিস সালাম) ছিলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রিয় নবীদের একজন।
মহান আল্লাহ তাঁকে সত্যবাদী ও সম্মানিত নবী হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে, তিনি হযরত ইদরীস (আ.)-কে উচ্চ মর্যাদা দিয়েছেন।
নূহ (আ.)-এর আগে ইদরীস (আ.) পৃথিবীতে এসেছেন, না পরে তা নিয়ে অনেক মতভেদ আছে। তবে অধিকাংশ আলেমের ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি নূহ (আ.)-এর পরের নবী।
ইদরীস (আ.)-কে নিয়ে বেশ প্রচলিত কথা-
“ফেরেশতাদের সাহায্যে তিনি সশরীরে আসমানে উঠেছিলেন এবং ৪র্থ আসমানে মালাকুল মউত তাঁর জান কবয করেন।” পুরোপুরি ভিত্তিহীন।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ইদরীস (আ.)-কে বিশেষ জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানের সাহায্যে তিনি মানুষকে কলম দিয়ে লিখতে শেখান, কাপড় সেলাই করা শেখান, জিনিস সঠিকভাবে মাপতে ও ওজন করতে শেখান।
ইদরীস (আ.) লোহা দিয়ে অস্ত্র-শস্ত্র তৈরি করার জ্ঞানও পেয়েছিলেন এবং আমাদেরকে লোহা দিয়ে অস্ত্র বানানো শিখিয়েছিলেন।
নিজের তৈরি অস্ত্র দিয়ে ইদরীস (আ.) ক্বাবীল গোত্রের বিরুদ্ধে জিহাদ করেছিলেন।
তথ্য:
১। সূরা মারিয়াম, আয়াত (৫৬-৫৭)
২। তাফসীর মা‘আরেফুল কুরআন পৃঃ ৪৫২।
৩। কুরতুবী, সূরা আ‘রাফ ৫৯-এর ব্যাখ্যা।
৪। কুরতুবী, মারিয়াম ৫৭ আয়াতের টীকা।
৫। কুরতুবী, মারিয়াম ৫৬; তাফসীর মা‘আরেফুল কুরআন পৃঃ ৮৩৮।