মনে করো, তোমার বন্ধু এমন একটি বিষয়ে নিজেকে নিয়ে গর্বিত যেইটা তুমি মোটেও পছন্দ করো না, এক্ষেত্রে তুমি কীভাবে তোমার প্রতিক্রিয়া জানাবে? (যেমন: তোমার বন্ধু ক্রিকেট খেলায় একটা ভালো স্কোর করেছে কিন্তু তুমি ক্রিকেট খেলা একদমই পছন্দ করো না।)

সম্ভাব্য উত্তর ১: আমি বন্ধুর অনুভূতির প্রতি সম্মান দেখাব। সেইসাথে তার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানাব।

সম্ভাব্য উত্তর ২: আমি আমার বন্ধুর সাফল্যের ব্যাপারে আরো ভালোভাবে জানব।

সম্ভাব্য উত্তর ৩: বন্ধুর সাফল্য নিয়ে আমি সবসময় ইতিবাচক মন্তব্য করব।