মনে করো, তোমার বন্ধু একটি গল্প বলছে কিন্তু তুমি বারবার তাকে বাধা দিচ্ছো। এই সমস্যা কাটিয়ে একজন ভালো শ্রোতা হতে তুমি কী করবে?
সম্ভাব্য উত্তর ১: আমি নিজেকে বলতেই থাকব, বন্ধুর কথা শেষ না হওয়া পর্যন্ত আমাকে চুপচাপ থাকতে হবে।
সম্ভাব্য উত্তর ২: আমি মাথা নাড়িয়ে তাকে বুঝাব আমি তার কথা মনোযোগ দিয়ে শুনছি।
সম্ভাব্য উত্তর ৩: আমি আমার প্রশ্নগুলো জমা রাখব এবং বন্ধুর গল্প বলা শেষ হলে কথা বলব।