মনে করো, উইকেন্ডে তুমি ও তোমার ভাই / বোন দুইজনে ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতে যেতে চাচ্ছো। তুমি কীভাবে এই সমস্যার সমাধান করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি তাকে বলব, “এক উইকেন্ডে আমরা আমার পছন্দমতো জায়গায় ঘুরতে যাব, আরেক উইকেন্ডে তোমার পছন্দমতো জায়গা।”

সম্ভাব্য উত্তর ২: আমি এমন এক জায়গায় যাওয়ার প্রস্তাব দিব যেখানে আমরা দুইজনই যেতে চাই।

সম্ভাব্য উত্তর ৩: আমি বাবা-মাকে জিজ্ঞেস করব যে, একই দিন দুই জায়গায় ঘুরতে যাওয়া সম্ভব কি না।