মনে করো, তোমার উপর এমন কোনো কাজের অভিযোগ আনা হয়েছে যেইটা তুমি কখনোই করোনি, যেমন: লেইট করে ক্লাসে আসা, চুরি করা ইত্যাদি। তুমি কীভাবে এই সমস্যা সমাধান করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি শান্ত থাকব এবং নির্দিষ্ট প্রমাণসহ সকলকে জানাব যে, আমার উপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

সম্ভাব্য উত্তর ২: আমি আমার শিক্ষক বা বড়দের সাহায্য নিব।

সম্ভাব্য উত্তর ৩: কারো সাথে ঝগড়া না করে ঠান্ডা মাথায় আমি এই ভুল বোঝাবুঝি সমাধান করব।