মনে করো, তুমি ও তোমরা বন্ধুরা সিনেমা দেখতে যাবে এবং তোমরা এক এক জন এক একটি সিনেমা দেখতে চাচ্ছো। এক্ষেত্রে তুমি কীভাবে একটি সমঝোতায় আসবে?

সম্ভাব্য উত্তর ১: সকলকে নিজ নিজ পছন্দের সিনেমায় ভোট দিতে বলব; যেই সিনেমার পক্ষে ভোট বেশি পড়বে, আমরা সেই সিনেমাটি দেখতে যাব।

সম্ভাব্য উত্তর ২: পালাক্রমে সকলের পছন্দের সিনেমা দেখার প্রস্তাব দিব।

সম্ভাব্য উত্তর ৩: আমি সকলের পছন্দের সিনেমার নাম শুনব এবং যেই সিনেমার রেটিং সবচেয়ে ভালো, সকলকে সেটি দেখার পরামর্শ দিব।