মনে করো, তুমি কোনো একটি কাজ করতে চাও না কিন্তু তোমার সহপাঠীরা তোমাকে কাজটি করতে চাপাচাপি করছে। তুমি কীভাবে এই পরিস্থিতি সামলাবে?

সম্ভাব্য উত্তর ১: আমি কঠোরভাবে এর প্রতিবাদ করব এবং তাদেরকে বুঝিয়ে বলব, আমি কেনো কাজটি করতে চাই না।

সম্ভাব্য উত্তর ২: আমি দ্রুত সেখান থেকে দূরে সরে যাব এবং শিক্ষককে অথবা বাসার বড়দেরকে বিষয়টি জানাব।

সম্ভাব্য উত্তর ৩: আমি একটি নিরাপদ স্থানে যাব।