মনে করো, বাবা-মা তোমাকে পার্কের একটি নির্দিষ্ট জায়গায় খেলাধুলা করতে বলেছে। এক্ষেত্রে তুমি কী করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি সেই নির্দিষ্ট জায়গাতেই খেলাধুলা করব, এর বাহিরে যাব না।

সম্ভাব্য উত্তর ২: আমি শুধু ঐ নির্দিষ্ট জায়গার খেলনাগুলো নিয়েই খেলব।

সম্ভাব্য উত্তর ৩: আমার যদি সেই নির্দিষ্ট জায়গার বাহিরে যেতে ইচ্ছা হয় তাহলে আমি বাবা-মায়ের অনুমতি নিব।