মনে করো, বাবা-মায়ের সাথে তুমি নতুন কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে গেছো। সেখানে অপরিচিত মানুষদের মাঝে তোমার অনেক লজ্জা লাগছে, এক্ষেত্রে তুমি কী করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি লম্বা শ্বাস নিয়ে গভীরভাবে শ্বাস ছাড়ব এবং নতুন কোনো বন্ধু খোঁজার চেষ্টা করব।

সম্ভাব্য উত্তর ২: আমি একা একা খেলা করব।

সম্ভাব্য উত্তর ৩: আমি বাবা-মাকে বিষয়টি জানাব এবং তাদের সাথে সাথে থাকব।