মনে করো, কারো যত্ন ও ভালোবাসায় তুমি বেশ অভিভূত। এক্ষেত্রে তুমি কীভাবে তোমার অনুভূতি প্রকাশ করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি তাকে ধন্যবাদ দিব এবং তাকে জানাব, তার যত্ন ও ভালোবাসা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ।

সম্ভাব্য উত্তর ২: তাকে জড়িয়ে ধরে বলব, তার যত্ন ও ভালোবাসা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ।

সম্ভাব্য উত্তর ৩: আমি আমার অনুভূতি প্রকাশ করে তার জন্য একটি ছবি আঁকব বা কার্ড বানাব।