মনে করো, তোমার একটি শখের খেলনা বাবা-মা কিনে দিচ্ছে না। একদিন সেই খেলনাটি তুমি কুড়িয়ে পেলে, এক্ষেত্রে তুমি কীভাবে তোমার আবেগ নিয়ন্ত্রণ করবে?
সম্ভাব্য উত্তর ১: আমি নিজেকে মনে করিয়ে দিব, অনুমতি ছাড়া কারো জিনিস নেওয়া ঠিক না। তবুও খেলনাটি নিজের কাছে রাখতে খুব ইচ্ছা হলে, আমি বাবা-মায়ের অনুমতি নিবো।
সম্ভাব্য উত্তর ২: আমি বাবা-মায়ের কাছে জানতে চাইব, কুড়িয়ে পাওয়া খেলনাটি আমার কী করা উচিত।
সম্ভাব্য উত্তর ৩: আমি লম্বা শ্বাস নিয়ে গভীরভাবে শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করব এবং ভাববো, কেউ যদি আমার কোনো জিনিস পেয়ে আমাকে ফিরিয়ে না দিত তাহলে আমার কেমন লাগত।