মনে করো, তুমি বাসার বাহিরে আছো। এমন সময় কোনো কারণে তোমার মন খারাপ হয়েছে এবং কান্না পাচ্ছে, এক্ষেত্রে তুমি কী করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি একটি নিরিবিলি জায়গায় গিয়ে লম্বা শ্বাস নিয়ে গভীরভাবে শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করব।

সম্ভাব্য উত্তর ২: আমার মন ভালো করতে পারবে এমন কাউকে আমি ফোন করব।

সম্ভাব্য উত্তর ৩: আমি ভালো বা মজার কোনো ঘটনা মনে করে মন ভালো করার চেষ্টা করব।