মনে করো, তোমার বন্ধুর কাছে এমন কোনো ভিডিও গেইম আছে যা তোমার কাছে নেই। এক্ষেত্রে তুমি কীভাবে তোমার আবেগ নিয়ন্ত্রণ করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি বন্ধুর জন্য খুশি হবো এবং তার কাছ থেকে ভিডিও গেইমটি খেলার নিয়ম শিখে নিবো।

সম্ভাব্য উত্তর ২: আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করবো যে, ভিডিও গেইমটি আমি খেলতে পারব কি না।

সম্ভাব্য উত্তর ৩: আমি বাবা-মাকে বলব, “ভিডিও গেইমটি আমার খুব পছন্দ হয়েছে। আমি ভালোভাবে পড়াশোনা করলে আমাকে এইটা কিনে দিবে?”