হযরত হূদ (আলাইহিস সালাম)

হযরত নূহ (আ.)-এর সময়কার বন্যার পর বহুবছর পৃথিবীতে মূর্তি পূজা হয়নি। নূহ (আ.)-এর পুত্র সামের বংশধর, আদ জাতি পুনরায় মূর্তিপূজা শুরু করে।

এই আদ জাতিকে সত্যের পথে ফিরিয়ে আনতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাদের ভাই হযরত হূদ (আলাইহিস সালাম)-কে রাসূল হিসেবে প্রেরণ করলেন।

নবুয়ত প্রাপ্তের পর মহান আল্লাহ তায়ালার নির্দেশে হূদ (আ.) আদ জাতিকে নিজেদের বানানোর মিথ্যা ও কাল্পনিক খোদার পূজা করতে মানা করেন এবং এক আল্লাহর ইবাদত করতে বলেন।

হূদ (আ.) তাদের বলেন, “তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। তওবা করে আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ (ঈশ্বর) নেই।”

কিন্তু আদ জাতি হূদ (আ.)-এর কথা শুনেনি। বরং অহংকার করে বলে, “আমাদের চেয়ে বড় শক্তিধর (এ পৃথিবীতে) আর কে আছে?”

অতঃপর তাদের উপর আল্লাহর আযাবের হুকুম হয় এবং তারা ধ্বংস হয়ে যায়।

তথ্য:
১। ইবনু কাছীর, সূরা আল আ‘রাফ ৬৫, ৭৩।
২। সূরা হূদ, আয়াত (৫০-৬০) – আল কুরআন সহজ ভাবানুবাদ, শাঈখ হাসান মাহফুজ (অনুবাদক)
৩। (হা-মীম সাজদাহ ৪১/১৫)