আমাদের গ্রহকে রক্ষা করা এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা তৈরি করা আজকের যুগে শিশুদের শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রকৃতির সৌন্দর্য এবং গুরুত্ব বুঝে শিশুরা যখন গাছ লাগায়, পরিবেশ রক্ষা করে এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করে, তখন তারা শুধু পৃথিবীকেই নয়, নিজেদের ভবিষ্যৎকেও রক্ষা করে। পরিবেশ সচেতনতা শিশুদের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে সাহায্য করে।

Chintু অ্যাপে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য আমরা ৫০টি আকর্ষণীয় এবং শিক্ষামূলক পাঠ প্রদান করি। এই পাঠগুলি শিশুদের প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে এবং পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তুলতে শেখায়। প্রতিটি পাঠ মজাদার কার্যকলাপ এবং বাস্তব উদাহরণের মাধ্যমে পরিবেশ প্রেমের বীজ রোপণ করে।

পরিবেশগত সচেতনতা (৩-৫)

Default Image

বাসায় কোনো ছোট্ট পোকা দেখলে তুমি কী করবে?

Default Image

দাঁত ব্রাশ করার সময় তুমি কীভাবে পানি অপচয় রোধ করবে?

Default Image

তোমার বারান্দায় কোনো প্রজাপতি দেখলে তুমি কী করবে?

Default Image

কীভাবে তুমি তোমার এলাকার মাঠ পরিষ্কার করবে?

Default Image

একটি গাছকে নুয়ে পড়তে দেখলে তুমি কী করবে?

Default Image

তুমি কীভাবে তোমার পরিবারের সাথে একটি পরিবেশবান্ধব পিকনিক আয়োজন করবে?

Default Image

কোথাও পানি জমে থাকতে দেখলে তুমি কী করবে?

Default Image

মনে করো, খাবার খাওয়ার সময় খাবারের গুঁড়া / টুকরা নিচে পড়েছে। তুমি কীভাবে তা পরিষ্কার করবে?

Default Image

কেনো কাগজ রিসাইকেল করা জরুরি?

Default Image

তুমি কীভাবে পাখিদের যত্ন নিবে?

Default Image

কেনো আমাদের পানি অপচয় রোধ করা উচিত?

Default Image

তুমি কীভাবে তোমার বাগানের ফুলগুলোর যত্ন নিবে?