আবেগ নিয়ন্ত্রণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা যা শিশুদের মানসিক সুস্থতা ও সফলতার জন্য অপরিহার্য। শিশুরা প্রায়ই রাগ, হতাশা, দুঃখ এবং উত্তেজনার মতো শক্তিশালী আবেগ অনুভব করে যা তাদের আচরণ ও সিদ্ধান্তকে প্রভাবিত করে। Chintu-তে আমাদের ২১টি পাঠের মাধ্যমে আমরা শিশুদের শেখাই কীভাবে তাদের আবেগ চিনতে হয়, বুঝতে হয় এবং সংঘাত ছাড়াই প্রকাশ করতে হয়।

আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে শিশুরা শিখে কীভাবে তাদের অনুভূতিগুলি স্বাস্থ্যকর উপায়ে সামলাতে হয় এবং ইতিবাচক সিদ্ধান্ত নিতে হয়। এই দক্ষতা শিশুদের স্কুলে ভালো পারফরম্যান্স করতে, বন্ধুত্ব গড়ে তুলতে এবং পরিবারের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে সাহায্য করে।

আবেগ নিয়ন্ত্রণ (৬-৮)

Default Image

মনে করো, কঠিন একটি কাজ সুন্দরভাবে কমপ্লিট করার জন্য তুমি নিজের প্রতি বেশ গর্বিত। এক্ষেত্রে তুমি কীভাবে নিজের আবেগ প্রকাশ করবে?

Default Image

মনে করো, তোমার বেস্ট ফ্রেন্ড বন্ধু তোমার জন্মদিনের অনুষ্ঠানে আসতে পারছে না বলে তোমার খুব মন খারাপ। এক্ষেত্রে তুমি কী করবে?

Default Image

তোমার বেস্ট ফ্রেন্ড অন্য শহরে শিফট হলে তুমি কীভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করবে?

Default Image

মনে করো, তুমি মাঠে গিয়ে দেখলে তোমার বন্ধুরা খেলা শুরু করে দিয়েছে। এক্ষেত্রে তুমি কীভাবে তোমার আবেগ নিয়ন্ত্রণ করবে?

Default Image

মনে করো, তোমার বন্ধুর কাছে এমন কোনো ভিডিও গেইম আছে যা তোমার কাছে নেই। এক্ষেত্রে তুমি কীভাবে তোমার আবেগ নিয়ন্ত্রণ করবে?

Default Image

কেউ তোমাকে সাহায্য করলে তুমি কী করবে?

Default Image

মনে করো, তুমি বাসার বাহিরে আছো। এমন সময় কোনো কারণে তোমার মন খারাপ হয়েছে এবং কান্না পাচ্ছে, এক্ষেত্রে তুমি কী করবে?

Default Image

ক্রিয়েটিভ কিছু করতে মন চাইলে তুমি কী করবে?

Default Image

মনে করো, তোমার একটি শখের খেলনা বাবা-মা কিনে দিচ্ছে না। একদিন সেই খেলনাটি তুমি কুড়িয়ে পেলে, এক্ষেত্রে তুমি কীভাবে তোমার আবেগ নিয়ন্ত্রণ করবে?

Default Image

মনে করো, পাবলিক প্লেসে তোমার নাচতে ইচ্ছা হচ্ছে। এক্ষেত্রে তুমি কী করবে?

Default Image

মনে করো, ভালো কোনো কাজ করার জন্য তোমার নিজের উপর বেশ গর্ববোধ হচ্ছে। এক্ষেত্রে কীভাবে তুমি তোমার অনুভূতি নিয়ন্ত্রণ করবে?

Default Image

মনে করো, কারো যত্ন ও ভালোবাসায় তুমি বেশ অভিভূত। এক্ষেত্রে তুমি কীভাবে তোমার অনুভূতি প্রকাশ করবে?

Default Image

মনে করো, তোমার সহপাঠী তোমার সাথে তার টিফিন শেয়ার করলো। এক্ষেত্রে তুমি কীভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে?

Default Image

মনে করো, তোমার কোনো ভুলের জন্য তুমি লজ্জিত। এক্ষেত্রে তুমি কী করবে?