মজার দেশ

এক যে আছে মজার দেশ,সব রকমে ভালো,রাত্রিতে বেজায় রোদদিনে চাঁদের আলো;আকাশ সেথা সবুজ বরণ,গাছের পাতা নীল;ডাঙায় চরে রুই কাতলাজলের মাঝে চিল।

তোতা পাখি

আতা গাছে তোতা পাখিডালিম গাছে মউ,কথা কও না কেন বউ?কথা কব কী ছলে,কথা কইতে গা জ্বলে!