তোমার বারান্দায় কোনো প্রজাপতি দেখলে তুমি কী করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি প্রজাপতিটিকে বিরক্ত করব না। সম্ভাব্য উত্তর ২: আমি বাবা-মা বা বন্ধুদেরকে প্রজাপতিটির ব্যাপারে বলব। সম্ভাব্য উত্তর ৩: সম্ভব হলে আমি প্রজাপতিটির ছবি তুলব।

একটি গাছকে নুয়ে পড়তে দেখলে তুমি কী করবে?

সম্ভাব্য উত্তর ১: গাছটিতে পানি দিতে আমি বড়দেরকে অনুরোধ করব। সম্ভাব্য উত্তর ২: ছোট একটি পাত্রে পানি নিয়ে আমি সেই গাছে পানি দিব। সম্ভাব্য উত্তর ৩: গাছটি পর্যাপ্ত সূর্যালোক পাচ্ছে…

তুমি কীভাবে তোমার পরিবারের সাথে একটি পরিবেশবান্ধব পিকনিক আয়োজন করবে?

সম্ভাব্য উত্তর ১: পিকনিকে আমি ওয়ান টাইম প্লেট, গ্লাস ও চামচ ব্যবহার করব না। সম্ভাব্য উত্তর ২: বাসায় ব্যবহৃত বক্সে আমি পিকনিকের খাবার নিয়ে যাব। সম্ভাব্য উত্তর ৩: যেখানে সেখানে…

কোথাও পানি জমে থাকতে দেখলে তুমি কী করবে?

সম্ভাব্য উত্তর ১: কারো চলাচলে অসুবিধা হচ্ছে কি না তা খেয়াল করব। সম্ভাব্য উত্তর ২: আমি ঝাড়ু দিয়ে পানি সরিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্ভাব্য উত্তর ৩: রোদের তাপে পানিটি শুকানোর…

মনে করো, খাবার খাওয়ার সময় খাবারের গুঁড়া / টুকরা নিচে পড়েছে। তুমি কীভাবে তা পরিষ্কার করবে?

সম্ভাব্য উত্তর ১: আমি খাবারের গুঁড়া / টুকরাটি তুলে ডাস্টবিনে ফেলব। সম্ভাব্য উত্তর ২: আমি একটি ঝাড়ু দিয়ে খাবারের গুঁড়া / টুকরাটি পরিষ্কার করব। সম্ভাব্য উত্তর ৩: সার হিসেবে ব্যবহারের…

কেনো কাগজ রিসাইকেল করা জরুরি?

সম্ভাব্য উত্তর ১: কাগজ রিসাইকেল করলে গাছ কাটা বন্ধ হবে। সম্ভাব্য উত্তর ২: পরিবেশ দূষণ কমানোর জন্য। সম্ভাব্য উত্তর ৩: গাছ না কেটেই নতুন কাগজ তৈরি করার জন্য।

তুমি কীভাবে পাখিদের যত্ন নিবে?

সম্ভাব্য উত্তর ১: আমি সবসময় আমার বেলকনি / বারান্দায় পাখিদের জন্য খাবার রাখব। সম্ভাব্য উত্তর ২: আমি সবসময় আমার বেলকনি / বারান্দায় পাখিদের জন্য পানি রাখব। সম্ভাব্য উত্তর ৩: আমি…

মনে করো, তোমাকে একটি স্বাস্থ্যকর খাবার মেন্যু তৈরি করতে বলা হলো। তুমি সেই মেন্যুতে কী কী খাবার রাখবে?

সম্ভাব্য উত্তর ১: আমি ফলমূল, শাকসবজি, প্রোটিন এবং সামান্য শর্করা রাখব। সম্ভাব্য উত্তর ২: আমি সব ধরনের খাবার সুষম পরিমাণে রাখার চেষ্টা করব এবং চিনিযুক্ত খাবার বাদ দিব। সম্ভাব্য উত্তর…

তুমি কীভাবে তোমার বাগানের ফুলগুলোর যত্ন নিবে?

সম্ভাব্য উত্তর ১: আমি নিয়মিত ফুল গাছগুলোতে পানি দিব। সম্ভাব্য উত্তর ২: আমার ফুল গাছগুলো যেনো পর্যাপ্ত রৌদ পায় সেদিকে খেয়াল রাখব। সম্ভাব্য উত্তর ৩: আমি ফুল গাছের আশেপাশে আগাছা…