চিন্টু
অ্যাপে পড়ুন
গল্প

নেকড়ে ও বক পাখির গল্প

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

একদিন এক নেকড়ে মজা করে মাছ খাচ্ছিলো। খেতে খেতে মাছের কাঁটা তার গলায় আটকে গেলো। 

মাছের কাঁটা তোলার জন্য চালাক নেকড়ে বকের কাছে গেলো। বললো, “বক ভাই, আমার গলার কাঁটাটা একটু তুলে দাও তো। আমি তোমাকে পুরস্কার দিবো।”

বক রাজি হলো এবং তার লম্বা ঠোঁট নেকড়ের গলার ভেতর ঢুকিয়ে মাছের কাঁটাটি বের করে আনলো।

স্বস্তি পেলো নেকড়ে। বককে ধন্যবাদ দিয়ে নেকড়েটি সেখান থেকে চলে যেতে লাগছিলো তখন বক তাকে ডাকলো। বললো, “নেকড়ে মশাই, আমার পুরস্কার কোথায়?”

নেকড়ে বককে বললো, “আমার মুখের ভেতরে মাথা ঢুকিয়ে কাঁটা তোলার সময় আমি তো তোমার ঘাড় মটক খেয়ে ফেলতে পারতাম। কিন্তু আমি খাইনি। ঐটাই তোমার উপহার ছিলো।”

নেকড়ের কথা শুনে বক বোকার মতো দাঁড়িয়ে থাকলো।

শিক্ষা: চালাকদের সাথে বুঝেশুনে চুক্তি করা উচিত

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই