চিন্টু
অ্যাপে পড়ুন
ঈসপের গল্প

এক ব্যাঙ ও এক সিংহ

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

এক ছিল সিংহ। সে একদিন বনের মধ্যের এক ডোবার ধার দিয়ে যেতে যেতে কি একটা অদ্ভুত রকমের ডাক শুনে থমকে দাঁড়াল।

মনে মনে সিংহটা ভাবল, “কি আওয়াজরে বাবা! কার ডাক? কেমন সে প্রাণী? জন্তুটা না জানি কতো বড়? কতো ভয়ঙ্করই না সে?”

সিংহ আবার মনে মনে বলল, “আমি হলাম সিংহ, কি সব যা-তা ভাবছি আমি! আচ্ছা এগিয়েই ভাল করে দেখি না কেমন সে?”

কিছুক্ষণের মধ্যেই একটা ব্যাঙ ডোবা থেকে বেরিয়ে ডাঙায় উঠে এল। তখনও সে ডেকে চলেছে। তাকে দেখে সিংহ ছুটে গিয়ে তাকে পিষে মারতে মারতে বলে উঠল-

“এতটুকু জীব, তার গলার আওয়াজ দেখো না! আমাকে এক্কেবারে ঘাবড়ে দিয়েছিল!”

উপদেশ: দুর্বলের গলাবাজি মৃত্যুর কারণ হয়।

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই