পণ্ডিত-মশাই একবার মহারাজের কাছে তার ছেলের বিরুদ্ধে নালিশ জানিয়ে বললেন, “আপনার ছেলে মোটেই লেখাপড়া করছে না। পড়ার সময় এদিক-ওদিক ঘুরে বেড়ায়। আর ও লেখাপড়ায় একেবারেই মাথা ঘামায় না।”
রাজা ছেলের ওপর মস্ত রেগে গিয়ে পণ্ডিতমশাইকে বললেন, “এবার ও যদি পাঠশালায় যায়, বেশ কষে কান টানবেন।”
মহারাজের কথা শুনে গোপাল সঙ্গে সঙ্গে বললে, “আপনি যথার্থই বলেছেন, কান টানলেই মাথা আসে।”
একথা শুনে সকলে তখন হেসেই লুটোপুটি।
এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।