গোপালের একবার পায়ে ফোঁড়া হয়েছিল। সেজন্য গোপাল খুঁড়িয়ে-খুঁড়িয়ে রাজসভায় ঢুকতেই মহারাজ বললেন-
“গোপাল, কখন যে তুমি পরের বাগানে ঢুকে চুরি করতে গিয়ে ঠ্যাঙ ভাঙলে, আমি মোটেই টের পেলুম না৷”
গোপাল মুচকি হেসে বললে, “হুজুর, আপনিও আমার সঙ্গে সেই পেয়ারা বাগানে ঢুকেছিলেন। কিন্তু আপনি গাছে ওঠেননি বলে মোটেই টের পাননি। আপনি তখন তলায় পেয়ারা গুণছিলেন।
আপনি অগুণতি পেয়ারা দেখে মশগুল ছিলেন গোনায়—এজন্য আমি যে পড়ে গিয়ে ঠ্যাং ভাঙলুম তা দেখতে পাননি, আপনি টের পেলেন আজ। হুঁস থাকলে ত’দেখবেন।”
এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।