চিন্টু
অ্যাপে পড়ুন
ঈসপের গল্প

পেট আর পায়ের দ্বন্দ্ব

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

একদিন পেট আর পায়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল—কার শক্তি বেশি তাই নিয়ে।

পা, পেটকে বলছিল, “কে তোমাকে বয়ে নিয়ে বেড়ায়? আমিই তো! তাহলে বলো যে, আমারই শক্তি বেশি।”

পেট বলল, “বটে? কিন্তু আমি পেট, আমিই খাবার খেয়ে হজম করি, তোমায় পুষ্টি জোগাই, তাই না তুমি হাঁটতে পার—তা হলে?”

পা বলল, “আমি পায়ে হেঁটে খাবার যোগাড় করি বলেই তো তুমি খাদ্য পাও।”

পেট বলল, “আমি তো তোমাকে পায়ে হাঁটার শক্তি জোগাই। আমি শক্তি না জোগালে তুমি কেমন করে হাঁটতে?”

উপদেশ: নিজে নিজে কেউই চলতে পারে না। বাঁচতে হলে অনেকের সাহায্যই নিতে হয়।

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই