চিন্টু
অ্যাপে পড়ুন
কাল্পনিক গল্প

মায়ের গোলাপ গাছ

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

একদা রবিন নামের এক ছেলে ছিলো। একদিন তার মা একটি গোলাপ গাছ লাগালো।

মা রবিনকে বললেন, “রবিন, গোলাপ গাছে কাঁটা আছে। হাত দিবে না। গাছে গোলাপ ফুটলে আমি তোমাকে তুলে দিবো।”

কিন্তু রবিন মায়ের কথা শুনলো না। মা চলে যাওয়ামাত্রই সে গোলাপ গাছটি নাড়াচাড়া করে দেখতে লাগলো। 

এমন সময় গোলাপের কাঁটায় রবিনের হাত কেটে গেলো। ব্যথায় কাতরাতে কাতরাতে সে দ্রুত মায়ের কাছে গেলো।

মা রবিনের হাতে মলম লাগাতে লাগতে বললেন, “দেখলে, বড়দের কথা না শুনলে কী হয়?”

শিক্ষা: সবসময় বড়দের কথা মেনে চলা উচিত

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই