চিন্টু
অ্যাপে পড়ুন
ঈসপের গল্প

মুখোশ

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

এক ছিল বনবেড়াল। সে একবার শুনতে পেল, এক চাষীর খামারে কিছু মুরগীর অসুখ করেছে।

সে তখন এক থলে ভর্তি যন্ত্রপাতি নিয়ে বদ্যি সেজে সেই খাবারে হাজির হয়ে বাইরে থেকেই মুরগিদের উদ্দেশ্যে বলল, “এই যে বন্ধুরা এখন তোমরা কেমন আছো বল তো?”

মুরগীদের তরফ থেকে উত্তর এল, “তুমি এখান থেকে দূর হলেই আমরা খুব খুশি হবো।”

উপদেশ: দুর্জন সাধু সেজে এলেও অভিজ্ঞদের চোখে ধরা পড়ে যায়৷

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই