চিন্টু
অ্যাপে পড়ুন
ঈসপের গল্প

সাপ ও বোলতা

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

একদা এক বোলতা এক সাপের মাথার ওপর বসে অনবরত তাকে হুল ফোটাচ্ছিল। যন্ত্রণায় অস্থির হয়ে সাপটা কেবলই ভাবছিল, কী করে এর প্রতিশোধ নেওয়া যায়। একে তো কামড়াতে পারছি না।

শেষে একটা গাড়ি আসতে দেখে বোলতাকে মারবার জন্যে রেগেমেগে সে নিজের মাথাটা এগিয়ে দিল গাড়ির চাকার নিচে।

আর গাড়ির চাকার চাপে সাপের মাথা একেবারে চিঁড়ে চ্যাপ্টা হয়ে গেল । বোলতা উড়ে গেল!

উপদেশ: ক্রোধে বুদ্ধিভ্ৰম হয়।

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই