চিন্টু
অ্যাপে পড়ুন
গল্প

গোপালের উচিৎ কথা বলা

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

কুসঙ্গে-পড়ে স্রেফ টাকা-পয়সা হস্তগত করবার জন্যে এক বালক পিতা-মাতাকে খুন করেছিল। বালকের দাদা মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় সুবিচারের আর্জি পেশ করল।

বিচারে তার অপরাধ যখন প্রমাণ হয়ে গেল, তখন মহারাজের এক সভাসদ উঠে বক্তৃতা শুরু করলেন-

“ধর্মাবতার! অপরাধ গুরুতর বটে, তবে আমি বালকটির জন্য মহামান্য মহারাজের দয়া ভিক্ষা করছি। কারণ, বালকটি এখন পিতৃ-মাতৃহীন অনাথ।”

সঙ্গে সঙ্গে রাজসভার চারদিকে চাপা হাসি ও গুঞ্জন শুনে তিনি বেকুবের মত চারদিকে তাকাতে লাগলেন। কেন তিনি কি বেফাঁস কিছু বলেছেন?

তখন গোপাল উঠে বললে ভেবে দেখুন, “যে টাকার লোভে মা-বাবাকে হত্যা করতে পারে, সে তো পিতামাতার স্নেহের ঋণ উড়িয়ে দিয়ে তাদের পরিচয় মন থেকে আগেই মুছে ফেলেছে, তখন সে পিতৃ-মাতৃহীন অনাথ হয়েছে বলা যায় কি করে? অতএব, ওই পশুকে মার্জনা না করাই উচিৎ।”

মহারাজ তখন বললেন, “গোপাল ঠিক কথাই বলেছে—এর অবশ্যই সাজা হওয়া উচিৎ।”

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই