চিন্টু
অ্যাপে পড়ুন
ঈসপের গল্প

নেকড়ে বাঘ ও রাখাল

✍️ চিন্টু সংকলন 🕒 ১ মিনিট

একদা এক রাখাল একটা ভেড়াকে জবাই করে তার মাংস রান্না করে আত্মীয়-স্বজনদের সঙ্গে বসে স্ফূর্তি করে খাচ্ছিল।

একটা নেকড়ে হঠাৎ সেই পথ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে রাখাল ও তার আত্মীয়-স্বজনদের ভেড়ার মাংস খেতে দেখে নেকড়ে রাখালকে বলে উঠল-

“আমাকে যদি এই মাংস খেতে দেখতে তাহলে কতো হাঙ্গামাই না তুমি করতে! এখন তোমরাই তো ভেড়ার মাংস বেশ মজা করে খাচ্ছো!”

উপদেশ: নিজের দোষ না বিচার করে অন্যের দোষ ধরতে নেই।

এই গল্পটি অ্যাপে পড়ুন
অডিও শোনো, ফন্ট বড় করো, প্রিয় তালিকায় রাখো।
চিন্টু
অ্যাপে পড়ুন
আরও মজা · কোনো বিজ্ঞাপন নেই